মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত উখিয়ার টুপটুপ রিসোর্টে লকেট দেখে স্ত্রীকে শনাক্তের দাবি, হবে ডিএনএ পরীক্ষা অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান স্থানীয় নির্বাচন নিয়ে শঙ্কা: নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াত জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩ টাইম ভিউ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১
ছবি-সংগৃহীত

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে ভয়াবহ পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন।মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৯৯ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, খুলনা বিভাগে ২৫০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, রংপুর বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪২২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৪১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ১০ জন করে মারা যান। তবে মঙ্গলবার ১১ জনের মৃত্যুর মধ্য দিয়ে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর