মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

ঢাকার পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯৬ টাইম ভিউ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই কার্যদিবস পর সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। সূচকের পাশাপাশি বাজারে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উল্টো চিত্র দেখা গেছে। সেখানে সূচক ও শেয়ারের দাম বেড়েছে, তবে লেনদেনের পরিমাণ কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৮ পয়েন্টে নেমে যায়। বাছাইকৃত ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৩ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক বেড়ে হয়েছে এক হাজার ১৯০ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩৯৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত ছিল ৪৫টির শেয়ারদর। লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকা, যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি টাকা।

লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিটি ব্যাংক। কোম্পানিটির শেয়ারের লেনদেন হয়েছে ৪২ কোটি ১১ লাখ টাকার। দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ টাকার এবং তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের লেনদেন হয়েছে ২৭ কোটি ৩ লাখ টাকার। লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে আরও রয়েছে— সোনালি পেপার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেড়ে হয়েছে ১৫ পয়েন্ট। আজ বাজারে লেনদেন হওয়া ২৪২ প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দাম বেড়েছে, ৯৭টির কমেছে এবং ২৮টির অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ১ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৫০ কোটি ৪৫ লাখ টাকার তুলনায় অনেক কম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর