বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঢাকাসহ ৩ রেঞ্জের ডিআইজি বদল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫৬ টাইম ভিউ
ঢাকাসহ ৩ রেঞ্জের ডিআইজি বদল

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে নতুন করে রদবদল করেছে সরকার। এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগসহ মোট ছয়জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়।উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় এসব পদায়ন কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের অতীব গুরুত্বপূর্ণ প্রশাসন শাখার দায়িত্বে থাকা ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ প্রশাসনের দায়িত্ব পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় সাম্প্রতিক মাসগুলোতে একাধিক দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি ও পদায়ন করেছে।

সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, দায়িত্বের ভারসাম্য নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষেই এসব পরিবর্তন আনা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর