শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৭৮ টাইম ভিউ

রাজধানীর ঢাকা কলেজের সামনের সড়কে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে দফায় দফায় সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নামপরিচয় পাওয়া যায়নি।

তবে শরিফ ও আকাশ মামুন নামের দুই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।শরিফ ও আকাশ মামুন আরও জানান, নিহত যুবক মোটরসাইকেলে ছিলেন। তার পেছনে আরেকজন ছিলেন। তাকে সেখানে মারধর করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫। তার পরনে কালো জিন্স ও হালকা পেস্ট রঙের গেঞ্জি আছে।

পুলিশের নিউমার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. রিফাতুল ইসলাম বলেন, বিকেলে ঢাকা কলেজের সামনের রাস্তায় এক ব্যক্তিকে এক দল লোককে পেটাতে দেখেছি। পরে শুনেছি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) দায়িত্বরত ইনসপেক্টর বাচ্চু মিয়া বলেন, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিতে আসছেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন। অনিক ও নাসিম নামের ওই দুই শিক্ষার্থী এসে বলেছেন তারা গুলিবিদ্ধ। তাদের পরীক্ষা দেখছেন চিকিৎসকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর