বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৯৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা ককটেল বিস্ফোরণের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ মো. জুয়েল বলেন, আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়ে ছিলাম। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়াই গাছের উপরের শাখাগুলোতে বিকট শব্দ হয় এবং ধোঁয়া দেখা যায়। এ বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে যাই।

এ ঘটনায় ওই এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সব গেটে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর