শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার বিচার দাবি, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৯৭ টাইম ভিউ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তায় অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করা হয়েছে। এ বিষয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত থেকে বিভিন্ন বিভাগ থেকে সাধারণ শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছেন।

এতে বিবৃতি দিয়েছেন—আইন বিভাগ; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ; শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ; অর্গানাইজেশন স্ট্র্যাটেজি ও লিডারশিপ বিভাগ; শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট; আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ; স্বাস্থ্য অর্থনীতি; নৃবিজ্ঞান বিভাগ; প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ; টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ; ম্যানেজমেন্ট বিভাগ; চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগ; অর্থনীতি বিভাগ; ইংরেজি বিভাগ; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগসহ অন্তত ২০টি বিভাগ।

এসব বিবৃতিতে তারা সুষ্ঠু তদন্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তাকারী মোস্তফা আসিফ অর্ণবের বিচারের দাবি জানিয়েছেন। অনেকগুলো বিভাগের শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তার চাকরি বাতিলের দাবি জানিয়েছেন, তা না হলে তারা ক্লাস-পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন। তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর