বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঢাকা-রংপুর মহাসড়কে যানজটের সঙ্গে বাড়বে ভোগান্তিও

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন: ঈদের আগে আরও পরিধি বাড়ছে মহাসড়কের পাশে গড়ে ওঠা হাটবাজারের। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মহাসড়কের ধারে কমপক্ষে ৭০টি হাটবাজারের কারণে এখনই সৃষ্টি হচ্ছে যানজট। এমনিতে ঢাকা-রংপুর মহাসড়ক ছয় লেনের কাজ চলছে। তার ওপর ঈদ মৌসুমকে সামনে রেখে মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে হাটবাজার সম্প্রসারিত হচ্ছে। সে কারণে ঈদযাত্রায় যানজটসহ বাড়ছে দুর্ঘটনার শঙ্কাও।

মহাসড়ক আইন অনুযায়ী, মহাসড়কের ওপর বা নিয়ন্ত্রণ রেখার মধ্যে হাটবাজারসহ কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। কিন্তু বিধিনিষেধ উপেক্ষা করে মহাসড়কের ওপর এবং নিয়ন্ত্রণ রেখার মধ্যে আকার বাড়ছে হাটবাজারগুলোর। মহাসড়ক থেকে ২০০-৩০০ ফুট দূরে বসানোর শর্তে হাটবাজার ইজারা দেওয়া হয়। কিন্তু শর্ত ভঙ্গ করে এসব হাটবাজার ক্রমেই মহাসড়কের কাছে চলে আসছে। আবার কোথাও কোথাও হাটবাজারগুলো মহাসড়ক থেকে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে স্থাপনের জন্য ইজারা নিলেও সেগুলো বসানো হচ্ছে মহাসড়কের সংরক্ষণ রেখার মধ্যে। বিশেষ করে ঈদকে ঘিরে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান বসায় ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে মহাসড়ক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর