মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

ঢাকা-১৪ এর ১০ নং ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনায় রিজভী আহমেদ দীপ্ত কাউন্সিলর পদে প্রার্থী হয়ে উন্নয়নের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯৩ টাইম ভিউ
ঢাকা-১৪ এর ১০ নং ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনায় রিজভী আহমেদ দীপ্ত কাউন্সিলর পদে প্রার্থী হয়ে উন্নয়নের প্রতিশ্রুতি

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তরুণ নেতা রিজভী আহমেদ দীপ্ত। তিনি ১০ নং ওয়ার্ডের কৃতি সন্তান এবং এলাকাবাসীর কাছে সুপরিচিত একটি মুখ। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন।

রাজনৈতিক অঙ্গনেও তিনি আন্দোলন-সংগ্রামের অগ্রভাগের একজন কর্মী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় আন্দোলনে অংশগ্রহণের কারণে তিনি কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে। ছাত্ররাজনীতিতে সক্রিয় এই তরুণ নেতা বর্তমানে দারুস সালাম থানা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেধাবী ও পরিশ্রমী এই ছাত্রনেতা তরুণ প্রজন্মের কাছে একজন অনুপ্রেরণার নাম হিসেবে পরিচিত। স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচিত হলে ১০ নং ওয়ার্ডকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
তিনি আরও বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং তরুণদের সম্পৃক্ত করে একটি সুন্দর ও পরিকল্পিত ওয়ার্ড গড়ে তোলাই তার লক্ষ্য।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। এলাকাবাসীর আশা, তরুণ এই নেতৃত্ব আগামী দিনে ১০ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর