বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘শুধু দেখা যাওয়াই যথেষ্ট নয়’, হলিউডে দক্ষিণ এশীয় প্রতিনিধিত্ব নিয়ে মৈত্রেয়ী পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ এবার প্যাকেটজাত তরল দুধের দাম ১০ টাকা বাড়ল বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ৩৬ শতাংশ: আইএমএফ ইরানের সব এয়ারলাইনসের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ মিলল ঝোপঝাড়ে দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

ডাবের পানি কতক্ষণ সতেজ থাকে? সংরক্ষণের টিপস

লাইফস্টাইল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬০ টাইম ভিউ
ডাবের পানি কতক্ষণ সতেজ থাকে? সংরক্ষণের টিপস
ছবি-সংগৃহীত

ডাবের পানি ইলেক্ট্রোলাইট, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের একটি প্রাকৃতিক উৎস। এটি শরীরকে সতেজ রাখার অন্যতম স্বাস্থ্যকর পানীয়। কিন্তু একবার ডাব কাটা হলে এর সতেজতা বেশিক্ষণ থাকে না। ডাবের পানি কতক্ষণ পর্যন্ত পানের জন্য নিরাপদ এবং এটি সংরক্ষণের উপায় জানানো হয়েছে ‘নিউজ এইট্টিনে’র  এক প্রতিবেদনে।

যত তাড়াতাড়ি সম্ভব পান করুন

ডাব কাটার পর সঙ্গে সঙ্গে পানি পান করাই সবচেয়ে ভালো। ঘরের স্বাভাবিক তাপমাত্রায়, বিশেষ করে গরম আবহাওয়ায়, এটি ২ থেকে ৪ ঘণ্টার মধ্যেই সতেজতা হারাতে শুরু করতে পারে। যত তাড়াতাড়ি পান করবেন, এর স্বাদ ও পুষ্টিগুণ তত ভালো থাকবে।

ডাবের পানি কি ফ্রিজে রাখা যায়? 

ডাবের পানি ফ্রিজে রাখা যায় তবে খুব বেশিক্ষণ রাখা ঠিক নয়। পরে খেতে চাইলে ডাবের পানি একটি পরিষ্কার, বায়ুরোধী পাত্রে ঢেলে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রিজে রাখুন। এটি ফ্রিজে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সতেজ থাকতে পারে, তবে সেরা স্বাদ ও পুষ্টির জন্য ২৪ ঘণ্টার মধ্যে পান করার চেষ্টা করুন।

ডাবের পানি সতেজ রাখার টিপস

একটি পরিষ্কার, বায়ুরোধী পাত্র ব্যবহার করুন। পানি বের করার সাথে সাথেই ফ্রিজে রাখুন। তাপ এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন। বারবার পাত্র খোলা এড়িয়ে চলুন। পান করার আগে সবসময় গন্ধ এবং স্বাদ পরীক্ষা করে নিন।

ডাবের পানি বেশিদিন সংরক্ষণ করতে চাইলে

এটিকে ফুড-গ্রেড কন্টেইনার বা আইস কিউব ট্রেতে জমিয়ে রাখুন। এটি ফ্রিজারে ১ থেকে ২ মাস পর্যন্ত ভালো থাকতে পারে। পান করার আগে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এনে গলিয়ে নিন। মনে রাখবেন , হিমায়িত করলে এর স্বাদ এবং পুষ্টিগুণ সামান্য পরিবর্তিত হতে পারে।

স্বাদ লক্ষ্য লাখুন

সংরক্ষণের পর ডাবের পানি খাওয়ার সময় যদি টক স্বাদ লাগে বা অস্বাভাবিক গন্ধ পান,না ঝাঁকানো সত্ত্বেও ফেনা বা বুদবুদ তৈরি হয়, পানিতে ঘোলাটে ভাব দেখা যায় তাহলে এটি পান না করাই ভালো। কারণ নষ্ট ডাবের পানি থেকে খাদ্যবাহিত অসুস্থতা হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর