শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

ঢাবির রাজু ভাস্কর্যে সাকিবের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৭৪ টাইম ভিউ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের কুশপুত্তলিকা দাহ করেছেন একদল শিক্ষার্থী। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘ক্রিকেটপ্রমী জনতা’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে।

শিক্ষার্থীরা এ সময় ‘ভোটচোরের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘জুয়াড়ির দুই গালে জুতা মারো তালে তালে’, ‘শেখ হাসিনার সরকার জেলে ভরা দরকার’সহ নানা স্লোগান দেন।কর্মসূচির আয়োজকরা জানান, আওয়ামী লীগ সরকারের বিনাভোটের এমপি সাকিব বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেট খেলবেন- এই ঘটনার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শিক্ষার্থী ফারদিন হাসান বলেন, ‘খেলোয়াড় সাকিব ও ভোটচোর সাকিব কখনোই আলাদা নয়। তাদের যদি বিসিবি আলাদা হিসেবেই বিবেচনা করে তাহলে যেন এক হাতে হাতকড়া পরিয়ে আরেক হাতে ব্যাট ধরিয়ে তাকে খেলার সুযোগ দেয়া হয়, অন্যথায় নয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম তানিম বলেন, ‘দেশের নাগরিক হিসেবে সাকিব অবশ্যই দেশে আসবে। তবে তাকে গ্রেপ্তার বরণ করে আদালতের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। যখন আমাদের ভাইদের গুলি করে মারা হয়েছে তখন যে মুখে কুলুপ এঁটে বসে ছিল সেই গণহত্যাকারীর দোসরকে আমরা পুনর্বাসনের সুযোগ দিতে পারি না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর