শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ২৫

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন : ময়মনসিংহের তারাকান্দায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৫ জন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুরে এই দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুরে পৌঁছালে শেরপুর থেকে ঢাকাগামী আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত বাস দু’টি সড়কের পাশের জমিতে পড়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকেই। লাশ উদ্ধারের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর