শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

তীব্র গরমে সারা দেশে সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : দেশে তীব্র তাপদাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১শে এপ্রিল থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও কলেজগুলো একই কারণে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ২৮ এপ্রিল থেকে নিয়মিত পাঠদান শুরু হবে। এ সংক্রান্ত নির্দেশনা কিছুক্ষণের মধ্যে জানানো হবে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।দেশের কিছু কিছু জায়গায় তীব্র ও অধিকাংশ জায়গায় মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

দেশের কিছু কিছু জায়গায় তীব্র ও অধিকাংশ জায়গায় মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর