শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

তীব্র শীতেও রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : তীব্র শীতের মধ্যে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিন সকাল থেকে রাজধানীর আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলেছিল সূর্যের। তবে, তাপমাত্রা খুব একটা বাড়তে দেখা যায়নি। এরমধ্যে সন্ধ্যার পর হয়েছে বৃষ্টি। যদিও সেটি স্থায়ী হয়নি। তবে, শুক্রবারও (১৯ জানুয়ারি) ঢাকায় ফের বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

এদিকে, রাজধানী ছাড়াও আজ ভোলা, ঝালকাঠি, যশোর, গোপালগঞ্জ, দিনাজপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর