বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

তৃতীয় দিনে নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থিতা ফিরে পাওয়ার তৃতীয় দিনের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবারের (১২ ডিসেম্বর) শুনানিতে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তৃতীয় দিনের শুনানি শুরু হয়। নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের (প্রার্থিতা বৈধ বা বাতিল) বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ৯৮টি আপিলের শুনানি হয়। পরে প্রার্থিতা ফিরে পান ৬১ জন। আপিল নামঞ্জুর হয় ৩৫ জনের। আর স্থগিত রয়েছে ২টি আপিল।

এরআগে, সোমবার (১১ ডিসেম্বর) মোট ১০০টি আপিল শুনানির মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পান। আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের, আর স্থগিত রয়েছে ৮টি আবেদন।

আর প্রথমদিনের শুনানিতে রোববার (১০ ডিসেম্বর) ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। ৩২টি আবেদন নামঞ্জুর ও ৬টির আদেশ স্থগিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর