বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বাংলাদেশ ছয়ঋতুর দেশ। ঋতু ভেদে পৌষ-মাঘ শীতকাল। এবছর শীতঋতুর শুরুতেই হিমালয় কন্যাখ্যাত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে শীত জেঁকে বসেছে। সোমবার তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার গত ২৪ ঘন্টায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এনিয়ে গত পাঁচদিন যাবত দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া অঞ্চলে রেকর্ডভুক্ত হয়েছে।

আবহাওয়া অফিসের হিসেবে দেশের কোন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মৃদু শৈত্যপ্রবাহ ও ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। আবহাওয়া অফিসের এ হিসেব মতে, পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামার আগে পঞ্চগড়ের কোথাও কোথাও ঘনকুয়াশায় পথ-ঘাট ঢাকা পড়ছে। দুপুর গড়িয়ে যাবার পর সূর্যের আলো ডুবে যাবার পাশাপাশি কনকনে হাঁড় কাঁপানো শীত নামছে।

সূর্যের আলোর প্রখরতা থাকলে ঝিরঝির হিমেল বাতাস জনসাধারণ, গবাদিপশু সহ অন্যান্য প্রাণিকুল শীতে কাহিল হয়েছে। অনেক কৃষক গবাদি পশুর গায়ে চট বা কম্বল জড়ায়ে দিয়ে রাখতে দেখা গেছে। তীব্র ঠান্ডার কারণে সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই জনসাধারণকে বাড়ি ফিরতে দেখা গেছে। ফলে হাট-বাজার ও রাস্তা-ঘাট অনেকটা জনশূণ্য হয়ে পড়ছে। আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান বলেন, বাংলা বছরের দিনক্ষণ অনুযায়ী অগ্রহায়ণ মাস শেষ এবং পৌষ মাসের শুরু। যেহেতু পৌষ ও মাঘ শীতঋতু সেই হিসেবে চলমান শৈত্যপ্রবাহ কেটে যেতে আরও কয়েকদিন সময় লাগবে। এসময়ের মাঝে তাপমাত্রা আরও নিচে নামতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর