শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

তেল আবিবের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আভাস

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮৫ টাইম ভিউ

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব ও হাইফাকে লক্ষ্য করে নতুন ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা। খবর আল জাজিরার। এর আগে, ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করে ইসরায়েল। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। বিবৃতিতে বলা হয়, ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র আসার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

এতে আরও বলা হয়, হামলা প্রতিরোধে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে যাচ্ছে। জারি করা বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অঞ্চলগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে, নিজেদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে সতর্ক করেছে আমেরিকা। ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে দেশটিতে ভ্রমণের সতর্কতা লেভেল-৪ এ উন্নীত করেছে আমেরিকা। জারি করা বিবৃতিতে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ এবং অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নিজেদের নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর