বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ত্রিশালে বাসের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত তিন যাত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৩০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাজারের সাইফুল কমিশনারের বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের এনামূল হকের মেয়ে রুবাইরা তাজনিম (২), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদী (২৫) ও শরিফুল ইসলাম (৩৩)।

আহতদের মধ্যে একজন পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ত্রিশাল ইউনিয়ন চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে শরিফুল ইসলাম।

ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ইউটার্ন নেয়ার সময় ময়মনসিংহ থেকে ত্রিশালগামী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়।

ত্রিশাল থানার তদন্ত ওসি চাঁদ মিয়া বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। এতে এক শিশুকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরো দু’জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর