বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

দিনাজপুরে গোসলে নেমে নদীতে ডুবে ৩ জনের মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৫ টাইম ভিউ
দিনাজপুরে গোসলে নেমে নদীতে ডুবে ৩ জনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে তিন নারীর  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাদুরীপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার আকলিমা (১৬), দুলাল মিয়ার মেয়ে দুলালী খাতুন (২৩) ও সুরভী খাতুন (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিনজন বাড়ির পাশের কালনি নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তারা গভীর পানিতে চলে গেলে পানিতে ডুবে নিখোঁজ হন। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

পরে প্রায় এক ঘণ্টা পর পর্যায়ক্রমে তিনজনের মরদেহ নদীতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে নদীর তীরে আনা হয়। খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর