সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ডের জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর, আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে ফের গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি মমতাজ বেগম তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন বেনজীরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ১০ মামলা, ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে রাষ্ট্রপক্ষ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা ডা. জাহেদকে হেনস্থার ঘটনায় সংসদে ক্ষোভ বাংলাদেশের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণের ঘটনায় ভারত সরকারের ব্যাখ্যা দাবি, ভারতীয় হাইকমিশনারকে তলবের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা ডা. জাহেদকে হেনস্থার ঘটনায় সংসদে ক্ষোভ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩ টাইম ভিউ
দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা ডা. জাহেদকে হেনস্থার ঘটনায় সংসদে ক্ষোভ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দর ইমিগ্রেশনে ‘আটকে দেওয়ার’ ঘটনায় জাতীয় সংসদে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়ার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান।

সোমবার (১৫ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, গতকাল আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। যতটুকু জেনেছি, যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও তাকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে। পরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও জাহেদ উর রহমান শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরে আসেন।জামায়াতের এই সংসদ সদস্য বলেন, এ ব্যাপারে আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কী এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি আমি দাবি করছি।

তার বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। নোটিস দিলে বিবেচনা করা হবে। রোববার দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

এ ঘটনায় এরইমধ্যে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পুরো ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর