বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

দুই মাঠের এক ম্যাচে শান্তির হ্যাটট্রিকে ভুটানকে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৮ টাইম ভিউ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচটি শুধু স্কোরের জন্য নয়, ব্যতিক্রমী এক ঘটনার জন্যও স্মরণীয় হয়ে থাকল—একই ম্যাচ খেলা হয়েছে দুই ভিন্ন মাঠে। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধ অনুষ্ঠিত হয়। কিন্তু টানা বৃষ্টিতে মাঠ কর্দমাক্ত হয়ে পড়ায় দ্বিতীয়ার্ধে খেলা চালানো সম্ভব হয়নি। প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৫টায় সিদ্ধান্ত হয়, ম্যাচের দ্বিতীয়ার্ধ হবে পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে।

সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হওয়া দ্বিতীয়ার্ধে শান্তি হ্যাটট্রিক করেন। আরেকটি গোল যোগ করে বাংলাদেশ ম্যাচ জেতে ৪-১ ব্যবধানে।এই জয়ে বাংলাদেশ তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসে। বিশ্ব ফুটবলে একটি ম্যাচ দুই মাঠে খেলার ঘটনা অত্যন্ত বিরল। তবে এই অস্বাভাবিকতার মধ্যেও বাংলাদেশের মেয়েরা ছন্দ হারায়নি, বরং শান্তির দুর্দান্ত পারফরম্যান্সে তারা জয়ে ফিরেছে আত্মবিশ্বাস নিয়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর