বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২১ টাইম ভিউ
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, 'দৃশ্যমান অগ্রগতি' দাবি সরকারের

শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এসব পদক্ষেপকে ‘অবিস্মরয়ণী’ অর্জন’ হিসেবে অভিহিত করেছে সরকার। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের দুই মাস পূর্ণ হয়েছে। বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসন অতিক্রম করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি দৃঢ় নেতৃত্ব দিচ্ছেন।’সরকারের উল্লেখযোগ্য ৬০টি অর্জনের খতিয়ান তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের ভাগ্য পরিবর্তনে প্রতিটি সেক্টরে ১৮০ দিনের একটি মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এর মধ্যে নারীর ক্ষমতায়নে ৩৭ হাজার পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান এবং ১০টি জেলায় ২২ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ দেয়ার কাজ শুরু হয়েছে।

মাহদী আমিন জানান, সরকারের অর্জনের তালিকায় গুরুত্ব পেয়েছে শিক্ষা ও কর্মসংস্থান খাত। দেশের সরকারি অফিসগুলোতে শূন্য থাকা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ পূরণের জন্য ৬ মাস থেকে ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ‘ভর্তি ফি’ বাতিল এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তির পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি প্রদানের ঘোষণাও এসেছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কৃচ্ছ্রসাধনের বিষয়টি উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে নিজের বাসভবনে থাকছেন এবং নিজের ব্যক্তিগত গাড়ি ও তেল ব্যবহার করছেন। মন্ত্রী ও এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির স্থাপন করেছে বলে দাবি করা হয়। এর মধ্যে মানবাধিকার ও গুম প্রতিরোধ সংক্রান্ত ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই করে দ্রুত বিল আকারে পাসের প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ বছরের মধ্যে এবারই প্রথম ঈদের আগে সব শিল্পকারখানার শ্রমিকের বেতন ও বোনাস নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, ই-নামজারি বাধ্যতামূলক করা এবং নদী দখলদারদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধনের বিষয়গুলোও সরকারের সফলতার তালিকায় উঠে আসে।

উপদেষ্টা মাহদী আমিন আরও জানান, সম্প্রতি বিশ্ববিখ্যাত সাময়িকী ‘টাইম’-এর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্থান পাওয়া তার দূরদর্শী নেতৃত্বের বৈশ্বিক স্বীকৃতি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখপাত্র হিসেবে মাহদী আমিন সরকারের নীতি ও পরিকল্পনাগুলো স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে নিয়মিত তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর