শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

দেশের অগ্রযাত্রা ও বিশ্বের মুসলিমদের কল্যাণ কামনা তথ্যমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

অনলাইন ডেস্কঃ  পবিত্র ঈদুল ফিতরে দেশের অব্যাহত অগ্রযাত্রা ও বিশ্বের মুসলিমদের কল্যাণ কামনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার (২২ এপ্রিল) চট্টগ্রামে নিজের নির্বাচনি এলাকা রাঙ্গুনিয়ায় নিজগ্রাম সুখবিলাসের জামে মসজিদে ঈদের জামাতে উপস্থিত হয়ে তথ্যমন্ত্রী এ প্রার্থনা করেন।

নামাজ শেষে মন্ত্রী এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এ সময় তথ্যমন্ত্রী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সরকারের নানাবিধ ব্যবস্থার কারণে মজুতদার ও অসাধু ব্যবসায়ীরা প্রতিবছর রমজান মাসে ঈদ উপলক্ষে যেভাবে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করে, এবার তা পারেনি। এবারের ঈদযাত্রাও অনেক স্বস্তিদায়ক হয়েছে। মানুষ অনেক শান্তিপূর্ণভাবে স্বস্তির সঙ্গে ঈদযাত্রা করতে পেরেছে।’

চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ বলেন, ‘পবিত্র ঈদের এই দিনে মহান স্রষ্টার কাছে ফরিয়াদ হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সেইসঙ্গে দেশ থেকে ষড়যন্ত্রের রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, হিংসা এবং ঘৃণার রাজনীতি যেন চিরতরে দূর হয় এবং আমরা সবাই মিলে যেন দেশের স্বার্থকে সবার ওপরে তুলে ধরতে পারি, সেই প্রার্থনা করি।’

একইসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিশ্বের যে সমস্ত জায়গায় মুসলিমরা অসহায় নির্যাতনের শিকার, যেমন ফিলিস্তিনে যেন তাদের দাবি প্রতিষ্ঠিত হয়, মিয়ানমার থেকে বিতাড়িত মুসলিমদের সেই দেশের সরকার যেন ফেরত নিয়ে যায়, সেটি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর