রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

দেশে ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ২৩২৭ হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২২৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছে। মৃতদের মধ্যে আটজনই ঢাকার। আর বাকি তিনজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৩২৭ জন।আজ রোববার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪০৭ জন। একই সময়ে ঢাকার হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৩ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৪৪০ জন।

বর্তমানে দেশে সর্বমোট আট হাজার ২৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে চার হাজার ৩৫৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক লাখ ১৪ হাজার ৫১১ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৪ হাজার ৪০৯ জন এবং ঢাকার বাইরে ৬০ হাজার ১০২ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক লাখ পাঁচ হাজার ৬৬৪ জন। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার ৯২ শতাংশ।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪০৪ জন। আর ঢাকার বাইরে মারা গেছে ১৪৪ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর