বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশের যুবারা, অপেক্ষায় ছাদখোলা বাস

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৩ টাইম ভিউ
দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশের যুবারা, অপেক্ষায় ছাদখোলা বাস

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা নিজেদের করে রেখেছে বাংলাদেশ। শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারায় যুবারা।

 

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে শিরোপা নিয়ে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল ঢাকায় পৌঁছাবে।

এদিকে সাফ জয়ীদের বরণ করে নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের মিডিয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের জন্য ছাদ খোলা বাসে একটি শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছে। এই শোভাযাত্রা বিমানবন্দর থেকে শুরু হয়ে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার গিয়ে শেষ হবে।’

হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে সাফজয়ী ফুটবলারদের। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই অর্জনকে ঘিরে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমর্থক ও সাধারণ জনগণকে এই শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে আমন্ত্রণ জানিয়েছে।এর আগে শুক্রবার (৩ এপ্রিল) শিরোপার লড়াইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশের যুবারা।

নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৩-৩ সমতায় যখন ম্যাচের ভাগ্য ঝুলে থাকে, তখন শেষ শট নিতে এগিয়ে আসেন রোনান সুলিভান। গোল হলেই শিরোপা বাংলাদেশের, আর মিস মানেই ভারতের আরেকটি সুযোগ। চাপের সেই মুহূর্তে অবিশ্বাস্য ধীরস্থিরতায় ‘পানেনকা’ শটে বল জালে জড়ান রোনান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর