বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে ইনসাফ কায়েম চান জামায়াত আমির বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে আগাম শুভেচ্ছা জানালেন অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে ভোট গণনা সারাদেশে অবৈধ অস্ত্রের ব্যবহারে প্রতিদিন গড়ে ১০ খুন কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জন একই পরিবারের একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের এলসির জন্য ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি সরিয়ে দেওয়া হয়েছে কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যম স্কুল আসছে সরকারের তদারকিতে : ববি হাজ্জাজ

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯ টাইম ভিউ
দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি-সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯১৮টি শিশুর প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা নেওয়ার ও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, গত একদিনে দেশে নতুন করে ৫৯ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গজনিত নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯০৩ জন শিশু ভর্তি হয়েছে। বিপরীতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৬৭ জন শিশু। তবে আশঙ্কাজনক বিষয় হলো, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর না থাকলেও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বিশেষ নজরদারির পর থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৮০ জনে। এর মধ্যে ১৭ হাজার ৯৮৯ জনের শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এই দীর্ঘ সময়ে দেশের হাসপাতালগুলোতে মোট ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২১ হাজার ৮৮০ জন। মোট মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, ৮১৯ জন উপসর্গ নিয়ে এবং ৯৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর