বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

দোহারে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনে আর্থিক জরিমানা : বিএনপি নেতা দল থেকে বহিষ্কার

মোঃ আসাদ মাহমুদ(দোহার-নবাবগঞ্জ) :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ টাইম ভিউ
দোহারে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনে আর্থিক জরিমানা : বিএনপি নেতা দল থেকে বহিষ্কার

ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) : আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন মোল্লার বাড়িতে কম্বল মজুত ও বিতরণের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গোপনে কম্বল মজুদ করায় নির্বাচনী আচরণবিধিমালা ৪(১) ধারা লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা প্রদান করেন। রোববার দুপুরে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কাচারিঘাট আউলিয়াবাদ এলাকায় এ জরিমানা করা হয়।

জানা যায়, ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী(হরিণ প্রতীক) অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে কাচারীঘাট আউলিয়াবাদ এলাকার ফারুক হোসেন মোল্লার বাড়িতে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজুদ করা হয়েছে। এমন খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। এ সময় ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, ফারুক হোসেন মোল্লা এ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজুদ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাকে সতর্ক করা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আইন সকল প্রার্থীর জন্য সমান।

অপরদিকে, এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ষড়যন্ত্রমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন মোল্লাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ফলে তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি পেলেন। রোববার দোহার উপজেলা বিএনপি’র সভাপতি এস. এম. নজরুল ইসলাম মেছের এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কর্মকা-ে সম্পৃক্ত থাকার কারণে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর