সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম চালু যুক্তরাজ্যজুড়ে ফিলিস্তিনের পক্ষে লাখো মানুষের বিক্ষোভ ঢাকাসহ ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস আবারও কমল বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম ডেঙ্গু এখন সাধারণ রোগ নয়, এটি জাতীয় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়: সংসদে বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

দৌলতদিয়ায় ফের বাস ডুবির ঘটনায়, ঘটনাস্থল পরিদর্শনে নৌমন্ত্রণালয়ের সচিব

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮ টাইম ভিউ
দৌলতদিয়ায় ফের বাস ডুবির ঘটনায়, ঘটনাস্থল পরিদর্শনে নৌমন্ত্রণালয়ের সচিব

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় ৭ ফেরিঘাট পরিদর্শন করেছেন নৌ মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া। শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে তিনি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ফেরিঘাটের সার্বিক কার্যক্রম, যানবাহন পারাপারের অবস্থা, যাত্রীসেবা এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত সুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ফেরিঘাটের কার্যক্রম স্বাভাবিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে যাত্রীসেবার মান উন্নত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে আইন ও নির্দেশনা অনুযায়ী সকল যানবাহন ও যাত্রীকে ফেরিতে ওঠানামা করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, বিআইডব্লিউটিএর মেম্বার ইঞ্জিনিয়ার এ কে এ এম ফজলুল হক, চীফ ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম’সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ জুন সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া হতে আগত এসবি সুপার ডিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির ডালায় গিয়ে আঘাত করলে ডালার শিকল ছিঁড়ে সরাসরি নদীতে ডুবে যায়। তবে নৌপুলিশের তৎপরতায় বাস থেকে সকল যাত্রী আগে থেকেই নেমে যাওয়ায় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। গাড়ির চালক ডুবন্ত অবস্থায় জানালা দিয়ে বাইরে বেরিয়ে সাঁতরে স্থানীয়দের সহযোগিতায় পাড়ে উঠতে সক্ষম হয়। গাড়ির বেগতিক অবস্থা দেখে গাড়ির সহকারি পল্টুনের উপর লাফিয়ে নিজের জীবন রক্ষা করে। এর আগে গত ২৫ মার্চ সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পরে ২৬ জন যাত্রীর প্রাণহানি ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর