রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড শাহাদাৎ মেম্বার পাড়ার বাসিন্দা মরহুম আব্দুল বাছেদ ফকিরের কনিষ্ঠ সন্তান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদ ফকির (৭০) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন লিভার সমস্যায় ভুগছিলেন। তিনি ৭ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে অসুস্থজনীত কারণে ইন্তেকাল করেছেন। তিনি ৬ ছেলে ও ২ মেয়ে সন্তান, নাতী-নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বিকেল সাড়ে ৪ টার দিকে তার জানাজা নামাজ শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় ।