সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাবার হাত ধরে ড্রাম বাজানো শিখছেন জেমসের ছেলে জিবরান ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা রাতেই রাজধানীসহ ১৫ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী শিক্ষার্থীদের জন্য নতুন ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে বাংলাদেশে আরও ৪ সবুজ পোশাক কারখানা বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

দৌলতদিয়া ঘাট হতে আওয়ামীলীগ পন্থী শ্রমিকদের বের করে দেয়ার দাবি

নুরুল হক মিলন গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪ টাইম ভিউ
দৌলতদিয়া ঘাট হতে আওয়ামীলীগ পন্থী শ্রমিকদের বের করে দেয়ার দাবি

দৌলতদিয়া ঘাটের বিভিন্ন ক্ষেত্রে এখনো নিয়োজিত আওয়ামী লীগের লোকদের বের করে দেয়ার দাবি জানিয়েছেন দৌলতদিয়া ইউনিয়ন  বিএনপির সভাপতি মোঃ খালেক বেপারী। তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে একসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপিমনা শতশত শ্রমিক বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করত।

কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঘাট হতে সেই সকল জাতীয়তাবাদী শ্রমিকদের বের করে দেয় আওয়ামী লীগের লোকজন। কাজ হারিয়ে ওই সকল শ্রমিকরা বছরের পর বছর মানবেতর জীবন যাপন করেছেন। এভাবেই চলে আওয়ামী লীগের ১৭ বছর।  আজ জাতীয়তাবাদী দল বিএনপি আবারো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ঘাটে আওয়ামী লীগের সেই দখলদারিত্ব বজায় রয়েছে।

আমি দাবি করছি আওয়ামী লীগের দখলবাজ নেতাকর্মীদের ঘাট থেকে বের করে দিয়ে কাজ হারানো জাতীয়তাবাদী শ্রমিকদের পুনরায় তাদের কাজ ফিরিয়ে দেয়া হোক। ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার বিকেল ৪ টায় দৌলতদিয়া টার্মিনালে আয়োজিত আলোচনা সভায় তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।  গোয়ালন্দ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আঃ গফুর মন্ডল। প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। সভায় বিএনপি, শ্রমিকদল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্হিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর