বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কে হবে জানতে চেয়েছে ইইউ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কে হবে সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সদস্যরা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা আওয়ামী লীগ কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আমরা ইইউকে জানিয়েছি, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে নির্বাচন করতে হচ্ছে। একে ঘিরে সারাদেশে ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ততা বিরাজ করছে। আশা করি, নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।

তিনি বলেন, বিএনপি সহিংসতা করছে। বাংলাদেশে খোমেনি আদলে বিপ্লব হবে- এমন দুঃস্বপ্ন দেখছে তারা। কিন্তু এটা আদৌ সম্ভব নয়। কারণ, এদেশ নিয়ে বিদেশিদের এখন মাথাব্যথা নেই। ইউক্রেন, গাজা নিয়ে ভাবছে তারা।

মন্ত্রী বলেন, ইইউকে বলেছি, ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রের নতুন একটা কৌশল এবং মডেল আমরা তৈরি করতে যাচ্ছি। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কাজ করতেই পারেন। তাতে আমাদের কোনও সমস্যা নেই।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কে হবে, সেই বিষয়ে ইইউ প্রতিনিধি দলের সদস্যরা জানতে চেয়েছেন। তারা বলার চেয়ে শুনতে আগ্রহী ছিলেন বেশি।

এসময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।সুত্র : ইনসাইডার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর