রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ টাইম ভিউ

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন বলেন, আগস্টের পরে আবার এভাবে রাজুতে দাঁড়িয়ে নিরাপত্তার জন্য কথা বলতে হবে এজন্য লজ্জা লাগে। এই গণঅভ্যুত্থানের পরও আমাদের নারীরা নিরাপত্তা পাচ্ছে না। অথচ কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কত ধর্ষণের ঘটনা ঘটেছে অথচ আমাদের জন্য রাষ্ট্র কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। আগের রাষ্ট্র কাঠামো যা ছিল এখনও তাই আছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এখন পর্যন্ত আপনারা ধর্ষকের কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি যা দেখে অন্যরা ভয় পাবে। আমরা যে আন্দোলন করে এই সরকারকে বসিয়েছি এই দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আমরা চাই যাতে নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারি, আমাদের এই প্রত্যাশা যাতে রাষ্ট্র নিশ্চিত করে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আছিয়া আক্তার রেমিজা বলেন, জুলাই এখনো শেষ হয়নি। আমাদের সংগ্রাম এখনও চলছে। নারীদের টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ তারা মনে করে, নারীদের যদি টুল হিসেবে ব্যবহার করা হয় তাহলে পার পাওয়া যাবে। জুলাই পার হওয়ার পরও আমাদের নিরাপত্তার জন্য রাস্তায় নামতে হয়।

তিনি বলেন, ধর্ষণের ঘটনায় হয়তো গ্রেপ্তার করা হয় কিন্তু তাদের আবার জামিন দিয়ে দেওয়া হয় যা আমরা জানতে পারি না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে অথচ আমরা শাস্তির কথা শুনতে পাই না।স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে এই শিক্ষার্থী বলেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন- আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। কোথায় উন্নতি হচ্ছে? আপনারা রাস্তায় নেমে আসুন, দেখুন। দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন। বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর