নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ জেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে দুইটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে গোয়ালন্দ উপজেলার ইতি আক্তার। সে উপজেলার দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, ইতি ৬ মে বুধবার বিকেলে জেলা পর্যায়ে অংশ নিয়ে ‘মুক্ত ও চিত’ সাঁতারে চার উপজেলাকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে আঞ্চলিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে ইতি উপজেলা পর্যায়ে অংশ নিয়ে দুই ইভেন্টে প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে খেলার সুযোগ পায়।
গোয়ালন্দ উপজেলার হয়ে সাঁতার দলের কোচ এবং ম্যানেজারের দায়িত্বে রয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ এরশাদ মন্ডল।
এব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক সাথী দাস এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ হাফিজুল হক এ অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।