মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

নামিবিয়ার বিপক্ষে কেন বাবরকে ব্যাটই করতে দেওয়া হয়নি, জানালেন কোচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ টাইম ভিউ
নামিবিয়ার বিপক্ষে কেন বাবরকে ব্যাটই করতে দেওয়া হয়নি, জানালেন কোচ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বাবর আজমকে ব্যাটিং অর্ডারে নিচে নামানো হয়। তিনি চার নম্বরে নামার কথা ছিল। কিন্তু তিনি ব্যাট করার সুযোগই পাননি। এ নিয়ে কথা বলেছেন পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পর থেকে বাবর চার নম্বরে খেলছিলেন। কিন্তু নামিবিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার আগে খেলতে নামেন খাজা নাফে ও শাদাব খান। পাকিস্তান তোলে ১৯৯ রান। তারা জেতে ১০২ রানে। এতে সুপার এইটে জায়গা পায় দলটি।

বৃষ্টির কারণে শুক্রবারের অনুশীলন ভেস্তে যায়। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন হেসন। তিনি বলেন, ‘সেদিন আমরা ১২ ওভারে পৌঁছে গিয়েছিলাম। তখন বাবর আজমকে নামানোর সিদ্ধান্তটা ভালো হতো না। আমাদের কাছে আরও অনেক বিকল্প আছে, যারা শেষ দিকে এসে সেই ভূমিকা পালন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘বাবর জানে যে বিশ্বকাপে পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট ১০০ এর নিচে। স্পষ্টভাবে এমন ভূমিকা আমাদের কাম্য নয়।’

গত বছরের এশিয়া কাপে একই কারণে বাবরকে বাইরে রাখা হয়েছিল। বিগ ব্যাশ লিগে ভালো না খেললেও তাকে বিশ্বকাপ দলে রাখা হয়।

হেসন বলেন, ‘এশিয়া কাপের পর আমরা বাবরকে একটি নির্দিষ্ট ভূমিকার জন্য দলে ফিরিয়েছিলাম। আমাদের কাছে আরও অনেক বিকল্প আছে, যারা শেষ দিকে এসে সেই ভূমিকা পালন করতে পারে। বাবরই প্রথম স্বীকার করে যে তার কিছু নির্দিষ্ট দক্ষতা আছে, যা দলের দরকার। আবার এমন সময়ও আছে, যখন অন্য খেলোয়াড়রা সেই কাজ আরও ভালোভাবে করতে পারে।’

শাহিন শাহ আফ্রিদিকে বাদ দেওয়া নিয়েও কথা বলেন হেসন। তিন ম্যাচে ১০১ রান দেন শাহিন। ভারতের বিপক্ষে দুই ওভারে দেন ৩১ রান। হেসন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি সালমান মির্জা শাহিনের জায়গায় খেলবে, এবং সে দারুণ বোলিং করেছে। সত্যি বলতে, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে না খেলাটা তার জন্য দুর্ভাগ্য ছিল।’

শনিবার কলম্বোতে সুপার এইটের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। হেসন সতর্ক করে বলেন, ‘নিউজিল্যান্ড সাম্প্রতিক সময়ে উপমহাদেশে অনেক খেলেছে, তাই আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর