বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

‘নারায়ণগঞ্জে বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন’

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জে বেঙ্গল পরিবহনের বাস থেকে উদ্ধার হওয়া বস্তুটি অত্যাধুনিক টাইম বোমা ছিল। আর বোমাটি বিস্ফোরিত হলে বাসে থাকা সবাই মারা যেতেন।

তিনি বলেন, এই নাশকতা চেষ্টার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে। সেইসঙ্গে নির্বাচনকে সামনে রেখে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।শনিবার (৬ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গোলাম মোস্তফা রাসেল জানান, বেঙ্গল পরিবহনের সুপারভাইজারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি দেখে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, এটি একটি টাইম বোমা ছিল। পরে তারা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরিত করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায়, এটি টাইম জেনারেটিক বোমা। এখানে ডিজিটাল ঘড়ি, ব্যাটারিসহ বোমার সারঞ্জাম ছিল। এটি বিস্ফোরিত হলে গাড়ির ভেতরে যত যাত্রী ছিল সবাই মারা যেতেন। বড় ধরনের এই ক্ষতির মুখ থেকে রক্ষা পাওয়ায় গাড়ির সুপারভাইজরকে আমরা ধন্যবাদ জানাই।

উল্লখ্য, গতকাল শুক্রবাররাত সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বেঙ্গল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে বোমাটি উদ্ধার করা হয়। এদিন সন্ধ্যায় রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা বাসটির একটি সিটের পেছন ছিল বস্তুটি। পরে মধ্যরাতে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে এটি নিষ্ক্রিয় করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর