বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭

নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২৫ টাইম ভিউ

নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এদিকে অবরোধের ফলে মোড়টিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।

এর আগে আজ সকাল ১০টা দুপুর ১টা নাগাদ শিক্ষার্থীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে শাহবাগ মোড়ের দিকে মিছিল নিয়ে বের হন তারা। শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেন। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে যায়। বর্তমানে শাহবাগ মোড়ে অবস্থান করছেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, এইচএসসি পাস করে নার্সিংয়ে পড়তে আসি আমরা। ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্সও করি। তারপরও ডিগ্রির মান দেয়া হচ্ছে না আমাদের। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। আমরা চাই, এটিকে ডিগ্রি সমমান করা হোক।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। পুলিশ তাদের সেদিকে যেতে বাধা দিয়েছিল। কাজ হয়নি। আমরা চেষ্টা করছি, শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দিতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর