সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

‎নির্ধারিত সময়ের মধ্যে সম্পূরক বৃত্তি না দিলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে : জবি ছাত্রশক্তি ‎

জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ টাইম ভিউ
‎নির্ধারিত সময়ের মধ্যে সম্পূরক বৃত্তি না দিলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে : জবি ছাত্রশক্তি ‎

নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদান না করা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শাখা জাতীয় ছাত্রশক্তি। রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ।

‎তিনি বলেন, সরকার সম্পূরক বৃত্তি দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। প্রশাসন দাবি করলেও বাস্তবে এখনো সম্পূরক বৃত্তির অর্থ ছাড় হয়নি। এতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বৃত্তি দিতে ব্যর্থ হলে বর্তমান প্রশাসনের পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রয়োজনে সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে যেখানে বৃত্তি আটকে আছে, সেখানে গিয়েই শিক্ষার্থীদের অধিকার আদায় করা হবে।

‎এ সময় শাখা ছাত্রশক্তির মূখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, আবাসন সংকট ও জকসু দুটিই শিক্ষার্থীদের প্রয়োজন, তবে সম্পূরক বৃত্তি হাজারো দরিদ্র শিক্ষার্থীর জন্য বেশি জরুরি। তিন হাজার টাকার এই সহায়তা অনেক শিক্ষার্থীর মাসিক ব্যয়ের বড় অংশ জোগায়। তাই দ্রুত বৃত্তির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

‎‎এ সময় শাখা ছাত্রশক্তির সদস্য সচিব শাহীন মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর