মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর

নির্বাচনি প্রচারণায় গিয়ে দুর্বৃত্তের গুলিতে ইকুয়েডরের প্রেসিডেন্ট পদপ্রার্থী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৭২ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে নির্বাচনি প্রচারণায় গিয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও।

গতকাল বুধবার (৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির কুইটো শহরে এ ঘটনা ঘটে। ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক্স বার্তায় ফার্নান্দোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে জানিয়েছেন তিনি। ফার্নান্দোর নিহতের খবর নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতাও। স্থানীয় মিডিয়াকে তিনি বলেন, কুইটো শহরে নির্বাচনি প্রচারে অংশ নেন ফার্নান্দো।

মিছিল শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তিনি মারা যান। ৫৯ বছর বয়সী ফার্নান্দো ছিলেন- ইকুয়েডরের মুভিমিয়েন্তো কনস্ট্রুয়ে দলের নেতা।

আগামী ২০ আগস্ট ল্যাটিন আমেরিকার এই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে অংশ নেওয়া আটজন প্রার্থীর অন্যতম ছিলেন ফার্নান্দো। সূত্র : আল-জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর