বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

‘নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উদ্বিগ্ন নয়’

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১০৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উদ্বেগ নেই। মূলত তারা এ দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১০ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে ‍নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার নিশ্চয়তা দেয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, যাতে সবার কাছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হয়। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান মেনে সেভাবেই নির্বাচন হবে দেশে।

সেতুমন্ত্রী বলেন, পর্যবেক্ষক আসবেন, কূটনীতিকরা আসবেন। তারা নির্বাচন মনিটরিং করবেন। তারা সরেজমিন দেখতে পাবেন কীভাবে নির্বাচন হচ্ছে। ভিয়েনা কনভেনশনের আওতায় তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এ ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই।

তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে চার্লস হোয়াইটলির সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক, এটি চায় তারা।

চলতি মাসের শেষের দিকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ভারতের বিজেপির সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনার উদ্দেশ্য নেই বলেও জানান কাদের।

এদিকে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত ইইউর প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের নেতৃত্ব দিচ্ছেন রিকার্ডো শোলেরি। আর সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর