বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
Mostbet Canlı Casinoda Oynamanın Avantajları সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর Juega En 1xslots Casino Online Disadvantage Miles De Juegos সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী Рабочее Зеркало 1xbet: Как Найти рабочее Зеркало Сайта 1xbet” নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা

নির্বাচন সুষ্ঠু না হলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি আমরা : ইসি আনিছুর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১২০ টাইম ভিউ

অনলাইন ডেক্স :নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন না হলে আমরা (বাংলাদেশ) বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। তাই কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মনে করি, আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য ভোট অবাধ ও গ্রহণযোগ্য করা। রাষ্ট্রের দায়িত্ব সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে ভোটের সময় রাষ্টের সব নির্বাহী বিভাগ সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। সবার দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। তারই অংশ হিসেবে আমরা সবাই সাংবিধানিক দায়িত্ব পালন করবো। কোনোভাবেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যে পদক্ষেপ নেওয়া দরকার সময়ক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কে কোন দল কোন মত কোন পথ এটা দেখা যাবে না। কে কোন দল কারোর পক্ষেই কেউ কাজ করছে না। একাধিক স্তরে পরিবর্তন ও প্রত্যাহর হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা বদলি হয়েছে। কোনোটাই বিনা কারণে করা হয়নি। কোথাও কোনো নির্দেশনা কোথাও থেকে যাবে না। নির্দেশনা একটাই যেটা পরিষ্কার অবাধ সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যারা মাঠে থাকবেন তারা সবাই সঠিক দায়িত্ব পালন করবেন।

চলমান সহিংসতা প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, একটা রাজনৈতিক কর্মসূচি চলছে। সেটা হলো নির্বাচন প্রতিহত করা এবং অসহযোগিতা করা। যদিও যতদূর জানি তারা সহিংস কোনো কাজে যাবেন না বলে মনে হচ্ছে। ২০১৪ সালে ব্যাপক সহিংসতা হয়েছিল ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। যানবাহনে অগ্নিসংযোগ প্রাণহানির ঘটনা ঘটেছিল। এবার সেই রকম কোনো অবস্থার সৃষ্টি হবে না। অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবার সসিংসতা নাই বলা চলে। আচরণবিধি লঙ্ঘনও অন্য নির্বাচনের তুলনায় এবার কম। এতে আমরা সন্তুষ্ট তা নয় আমরা মনে করি এটা আরও কম হওয়া দরকার। কোনো ঘটনা না ঘটাই ভালো।

ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর