সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

নিলামে ‘টাইটানিক’র নায়িকার পোশাক,দাম লাখ ডলার ছাড়াবে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২০২ টাইম ভিউ

বিনোদন ডেস্ক : ছাব্বিশ বছর পরেও দর্শক হৃদয়ে রোমান্সের শীর্ষে রয়েছে বিশ্বখ্যাত ‘টাইটানিক’ সিনেমার সেই আসাধারন জুটি জ্যাক-রোজ চরিত্র। হলিউডের বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইনস্লেট এই দুটি চরিত্রে অভিনয় করেছিলেন তা সবারই জানা। এখনও সিনেমাটি দর্শকের সামনে এলে তা উপেক্ষা করা কঠিন হয়ে পড়ে।

সম্প্রতি সেই টাইটানিকের নায়িকা রোজ আথাৎ কেট উইন্সলেটের পরা একটি ওভারকোট নিলামে তোলা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টাইটানিক সিনেমায় অভিনেত্রী কেট উইন্সলেট অন-স্ক্রিন চরিত্র ‘রোজ’-এর ভূমিকায় অভিনয়ের সময় পড়া একটি ওভারকোট আমেরিকার নিউ জার্সির নিলামকারী সংস্থা গোল্ডিন অনলাইনে নিলাম করতে চলেছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানিয়েছেন, ওভারকোটটির দাম এক লাখ ডলার অতিক্রম করে যাবে।

জানা যায়, ওভারকোটে গোলাপি উলের উপর কালো এমব্রয়ডারি করা হয়েছে। যা ডিজাইন করেছিলেন ডেবোরা লিন স্কট। স্কটের ডিজাইনের উপর ভিত্তি করে জে পিটারম্যান কোম্পানি এই কোটটি তৈরি করেন। টাইটানিকের জন্য পোশাক ডিজাইন করে স্কট একাডেমি পুরস্কারও পান।

শুক্রবার রাতে নিলাম শুরু হওয়ার পরই পাঁচজন এতে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নিলাম। যে বেশি দাম দিতে পারবেন, তারই সংগ্রহে যাবে এই ওভারকোট।

টাইটানিক প্রথম সিনেমা যা কিনা প্রথম বিলিয়ন ডলারের ঘর অতিত্রম করেছিল। যা বক্স অফিসে ১.৮৪ বিলিয়ন ডলার আয় করেছিল। সিনেমাটি ১৪টি বিভাগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। এবং সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা পোশাক ডিজাইনের জন্য অস্কারও পান। সূত্র: নিউইয়র্ক পোস্ট

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর