বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Mostbet Canlı Casinoda Oynamanın Avantajları সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর Juega En 1xslots Casino Online Disadvantage Miles De Juegos সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী Рабочее Зеркало 1xbet: Как Найти рабочее Зеркало Сайта 1xbet” নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা

নীলফামারীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ৭০জন দুস্থ নারী পেল সেলাইমেশিন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১১৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারী জেলার ছয় উপজেলার ৭০ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। “সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ২০জন দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে উপস্থিত দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম, জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) এর উপ-পরিচালক মোঃ খালিদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান।

এসময় বক্তারা বলেন,‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস। তিনি কেবল জাতির পিতার সহধর্মিণীই ছিলেন না, বাঙালির মুক্তিসংগ্রামেও তিনি ছিলেন অন্যতম অগ্রদূত।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও দিনটি উপলক্ষে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৭জন প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর