শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে : রিজভী চট্টগ্রামে জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ধানের বীজ বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে : জ্বালানিমন্ত্রী বিদ্যুৎ বিলে ‘শক’, লোডশেডিং-গ্যাস সংকটে নাকাল দেশ গণভোটের রায় বাস্তবায়িত না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ পদপ্রত্যাশীদের ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ নৌ অবরোধ চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র নেত্রকোনায় কবরস্থান নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮

নেত্রকোনায় কবরস্থান নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২ টাইম ভিউ
নেত্রকোনায় কবরস্থান নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ছবি-সংগৃহীত

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি কবরস্থান নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন।

এ সময় দোকানপাটসহ বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এই সংঘর্ষ হয়।স্থানীয়রা জানান, আমগড়া বাজারের পাশে একটি কবরস্থান রয়েছে। এলাকার কয়েকটি গ্রামের মানুষ মারা গেলে এই কবরস্থানেই দাফন করা হয়। অন্তত ৬০ থেকে ৭০ বছর ধরে পোনেশ্বর-আমগড়া কবরস্থান হিসেবে পরিচিতি পেয়ে আসছে কবরস্থানটি। এ অবস্থায় একটি পক্ষ দাবি করে, যেহেতু কয়েক গ্রামের মানুষের দাফন করা হয়, তাই এটির নাম হবে সার্বজনীন কবরস্থান।

এ নিয়ে বিরোধ চলছিল কিছুদিন ধরে। এরই জেরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে আমগড়ায় উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হন। ঘটনার সময় আমগড়া বাজারে বেশ কিছু দোকানেও হামলা ও ভাঙচুর করা হয়। একপর্যায়ে আমগড়া ও নল্লাপাড়া গ্রামের মানুষজন পোনেশ্বর হররামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরসহ লুটপাট চালায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান। কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর