বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ টাইম ভিউ
পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- মাসুম (৩০), তাঁর স্ত্রী সুমী (২৫), তাদের সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)। বৃহস্পতিবার  (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।

পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুর ১১ নম্বর সেকশনের (পল্লবী) বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পে তাদের লাশ পাওয়া যায়। আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের হত্যার পর ওই বিহারি দম্পতি আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তারা কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর