সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

পাঁচ তারকার জন্মদিন আজ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৩২ টাইম ভিউ

বিনোদন ডেস্ক : মঙ্গলবার (২২ আগস্ট)। আজকের এই দিনে বাংলাদেশের অভিনয় ও গানের জগতের বেশ কিছু তারকা পৃথিবীতে এসেছেন । তারা প্রত্যেকেই নিজেদের ক্যারিয়ারে সফল হয়েছেন।

চলুন সংক্ষিপ্ত ভাবে জেনে নেয়া যাক সেসব তারকাদের সম্পর্কে:

ফজলুর রহমান বাবু: ঢালিউডের একজন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী। যার অভিনয়ের সুনিপুণ দক্ষতায় শিশু থেকে বৃদ্ধ সকলে মুগ্ধ। তিনি অভিনয় করেছেন শতাধিক নাটকে। সঙ্গে ঝুলিতে আছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও বহু টেলিভিশন বিজ্ঞাপন। অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও বেশ জনপ্রিয় তিনি। ১৯৬০ সালে আজকের দিনে ফরিদপুরে জন্মগ্রহণ করেন গুণী এই অভিনেতা।

মোশাররফ করিম : ১৯৭১ সালের এই দিনেই ঢাকায় জন্মগ্রহণ করেন মোশাররফ করিম। তার পৈতৃক বাড়ি বরিশালে। টিভি নাটকে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া এই তারকা বড় পর্দায়ও বাজিমাত করেছেন। বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছেন দুই বাংলার ওটিটি প্ল্যাটফর্মে।

ডলি সায়ন্তনী : আজকের দিনেই পাবনা জেলায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। শৈশব কেটেছে পাবনাতেই। ১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়াকালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘হে যুবক।’ এখন পর্যন্ত প্রায় ৭০০ ছবিতে প্লে-ব্যাক করেছেন তিনি।

রুমানা রশীদ ঈশিতা : ১৯৮৫ সালে পৃথিবীর বুকে যাত্রা শুরু করেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। ‘নতুন কুঁড়ি’তে চ্যাম্পিয়ন হওয়ার পরই তারকাখ্যাতি পান তিনি। বড় হয়েও নিজের জনপ্রিয়তা ধরে রাখেন এই অভিনেত্রী।

সুনেরাহ বিনতে কামাল : নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ১৯৯৫ সালের এদিনেই ঢাকায় তার জন্ম। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও স্বপ্ন ছিল বড় পর্দায় অভিনয় করার। ২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ন’ডরাই সিনেমার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পান তিনি। প্রথম সিনেমায়ই বাজিমাত করেন তিনি। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর