শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

পাকিস্তানের লাহোর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৭৮ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড সাজার পর পাকিস্তানের লাহোর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৫ আগস্ট) দুপুরে আদালতের রায় ঘোষণার পর লাহোরের জামান পার্কের বাসভবন থেকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করে। পিটিআই-এর পাঞ্জাব শাখা এক টুইটে জানায়, ‘ইমরান খানকে কোট লাখপত কারাগারে নেওয়া হচ্ছে।’
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, ইসলামাবাদের একটি আদালত তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে ১ লাখ রুপি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

পাকিস্তান নির্বাচন কমিশন ইমরান খানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করে থাকে।পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময়, পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ এনে ইমরান খানের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর