বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

পাবনায় জামায়াত প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণ, আহত অর্ধশতাধিক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৪ টাইম ভিউ

পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা তাদের মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তবে তালেব মন্ডল সামান্য আহত হয়েছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায়। আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন আগে চড় গড়াগড়ি এলাকায় স্থানীয় জামায়াতের কর্মীদের মারধর করেন বিএনপি নেতা মক্কেল মৃধা ও তার লোকজন। এ ঘটনার পর বুধবার ওই এলাকায় প্রচারণা চালাতে যান অধ্যাপক আবু তালেব মন্ডল ও তার সমর্থকরা। চর গড়াগড়ি আলহাজ্ব মোড়ে পৌঁছালে মৃধার ছেলের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায় বিএনপির কিছু সন্ত্রাসী। পরে জামায়াতের নেতাকর্মীরা ফের পথে মৃধাপাড়ায় হামলা চালায়। হামলার সময় আবু তালেব মন্ডলের গাড়ি ভাঙচুর করা হয়। তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, তবে সামান্য আহত হন। অর্ধশতাধিক জামায়াত কর্মী আহত হয়েছেন, তাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

অধ্যাপক আবু তালেব মন্ডল সাংবাদিকদের বলেন, ‘আমরা পূর্বনির্ধারিত কর্মসূচির আওতায় সেখানে গিয়েছিলাম। কিন্তু বিএনপির সমর্থকরা আমাদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়, গুলি ছুঁড়েছে। অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন, আমাদের গাড়িসহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর সাংবাদিকদের বলেন, ‘আপনারা স্পটে আসুন। আমরা স্পষ্টেই আছি। বিস্তারিত বক্তব্য নিতে হলে আরও দুই ঘণ্টা পরে আসতে হবে।’

এ ঘটনায় মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর