বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাবনায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার পাবনা :  : ভূট্টার ক্ষেতে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আলাউদ্দিন আলী ওরফে আলাল (৪৩) নামে কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়য়নের নেউতিগাছা গ্রামে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।মৃত আলাউদ্দিনের ছেলে আলম হোসেন জানান, বাড়ির অদূরে বিলের মধ্যে নিজের ভূট্টা ক্ষেতে কাজ করতে যান তার বাবা। এ সময় তীব্র রোদ ও গরমে অসুস্থ হয়ে জমির মধ্যে জ্ঞান হারান তিনি।

পরে ওই জমির পাশে ঘাস কাটার সময় স্থানীয় মজিবর রহমান তাকে পড়ে থাকতে দেখতে পান। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন আলীকে মৃত ঘোষণা করেন।

আলাউদ্দিন আলী হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা। তিনি বলেন, ‘প্রচণ্ড গরমে প্রতিদিনই মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। অনেক রোগী হাসপাতালে আসছে। চাটমোহরের আলাউদ্দিন হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এসেছিলেন বলে আমাদের প্রাথমিক ধারণা।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর