বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৬০ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া প্রতিনিধি : পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সাইফুল হাওলাদার (৩৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত: সাইফুল ওই ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে। সে পায়রা বন্দরের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়নার সিসিইসিসির সাব ঠিকাদারী প্রতিষ্ঠান হুনানে কর্মরত ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার শেষ বিকেলে প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করতে ছিলো সাইফুল। সন্ধ্যার দিকে এসময় সে পা ফসকে রবানাবাদ নদীতে পড়ে জেটির এ্যাঙ্গেল কিংবা রডের সঙ্গে মাথায় আঘাপ্রাপ্ত হয়ে ডুবে যায়। সন্ধ্যার পরে অন্যান্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরী দল তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার লাশ উদ্ধার করে রাতেই মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর