রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭ কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু: হোটেল ‘শিখা ইন’এর মালিক মালিক গ্রেপ্তার রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী এল নিনোর আশঙ্কা, ২০২৭ সালে ভাঙতে পারে উষ্ণতার রেকর্ড ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি সংকট সামলানো বড় চ্যালেঞ্জ ‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, রণবীরের হয়ে ইম্পায় গেলেন বাবা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : পাবনার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ১৪৯ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে ভানুয়াতু পতাকাবাহী জাহাজ ‘এমভি আনকা স্কাই’।

আজ সোমবার (২৯ মে) সকালে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গত ২৮ এপ্রিল রাশিয়ার নোভোসিবিরস্ক বন্দর থেকে জাহাজটি মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং খুলনার ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে জাহাজের মালামাল খালাস করা শেষ হবে। এরপর মালামালগুলো সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত ৩ এপ্রিল রাশিয়ার নোভোসিবিরস্ক বন্দর থেকে এক হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিক টন পণ্য নিয়ে আনকা সুন নামে আরও একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছায়।

আগামী ১৫ দিনের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে আরও একটি চালান আসবে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর