বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা চাঁদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠিয়েছেন আদালত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় চার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় আদালতের বিচারক মো. কামাল হোসাইন জিজ্ঞাসাবাদ শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চলতি বছরের ২৩ মে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান ভিপি লিটন এবং ২৪ মে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজলসহ চারজন এই মামলা দায়ের করেন। মামলায় আবু সাইদ চাঁদকে প্রধান আসামি করা হয়।

বাদী পক্ষের আইনজীবী মহিদুল ইসলাম লিটন বলেন, দায়ের করা চার মামলায় আজ আদালতে আসামি আবু সাঈদকে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। এর আগে ২২ ও ২৩ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটনসহ চারজন নেত্রকোনার আদালতে পৃথক চারটি মামলা করেন। পরে আদালত অভিযোগগুলো আমলে নিয়ে নেত্রকোনা মডেল থানার ওসিকে মামলা আকারে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জেলার পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন। যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদা হানিকর এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর